ঢাকা | |
সংবাদ শিরোনাম :

প্রধান উপদেষ্টার বিদেশ সফরগুলোর মাধ্যমে রাষ্ট্রের উপকারও হয়েছে : রাশেদ খান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিদেশ সফরগুলোর মাধ্যমে রাষ্ট্রের বিশাল উপকারও হয়েছে বলে মন্তব্য করেছেন গণ
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪১ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪১ সময়
প্রধান উপদেষ্টার বিদেশ সফরগুলোর মাধ্যমে রাষ্ট্রের উপকারও হয়েছে : রাশেদ খান ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিদেশ সফরগুলোর মাধ্যমে রাষ্ট্রের বিশাল উপকারও হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ জন্য তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও জানিয়েছেন।


আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।


ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমি মাঝেমধ্যে ভাবি ৮৫ বছর বয়সে মাননীয় প্রধান উপদেষ্টা কিভাবে এত বিদেশ ভ্রমণ করেন।


এটা আমি হলেও পারতাম বলে মনে হয় না। মাঝেমধ্যে তার এই বিদেশ ভ্রমণ নিয়ে আমার নিজেরই সমালোচনা করতে ইচ্ছে করে, কখনো কখনো করেছি।’

বিশেষ করে জাতিসংঘ সফরে বিশাল বহর নিয়ে যাওয়া রাষ্ট্রের বিশাল ব্যয় এবং দেশে ফিরেই রোম সফরের কথা উল্লেখ করেন রাশেদ খান। তিনি বলেন, ‘সব মিলিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ১৪ মাসে ১৪ বার বিদেশ ভ্রমণ করেছেন।


এতে রাষ্ট্রের অর্থের বিশাল ব্যয় হয়েছে সত্য, আমি এর সমালোচনাও করি। আবার প্রধান উপদেষ্টার এই সফরগুলোর মাধ্যমে রাষ্ট্রের বিশাল উপকারও হয়েছে।’

প্রধান উপদেষ্টার এই সফরগুলো গণ-অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় বড় একটি ব্যাপার ছিল বলে বিশ্বাস করেন রাশেদ খান। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার বিদেশ ভ্রমণের মাধ্যমে আওয়ামী লীগকে বিশ্বের কাছে অপ্রাসঙ্গিক ও ফ্যাসিস্ট শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা গেছে।


রাষ্ট্রের অর্থ ব্যয় হলেও এই কাজ করার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ