ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা ‘মাদার অব অল বম্বস’ কতটা বিধ্বংসী? মাত্রাতিরিক্ত ভর্তি-টিউশন ফি, তবু টানা চার বছর বেড়েছে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো আইএমএফ

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আর্থিক প্রতিষ্ঠানটির গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রকাশিত সর্বশেষ ওয়ার্ল্ড
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ১:১ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ১:১ সময়
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো আইএমএফ ছবি : সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আর্থিক প্রতিষ্ঠানটির গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রকাশিত সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।


তবে, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে বলে মনে করছে আইএমএফ। এ বছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার আগের অর্থবছরের চেয়ে বাড়বে। চলতি অর্থবছর শেষে যা দাঁড়াবে ৪ দশমিক ৯ শতাংশ।


গত জুনে আইএমএফ চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে ৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। তিন মাসের ব্যবধানে এই পূর্বাভাস কমিয়েছে। যদিও এর কারণ আউটলুকে উল্লেখ করা হয়নি।


অন্তর্বর্তী সরকার অবশ্য চলতি অর্থবছরের প্রবৃদ্ধির হার ঠিক করেছে ৫ দশমিক ৫ শতাংশ। গেলো অর্থবছরে জিডিপিতে ৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।


আইএমএফের নতুন পূর্বাভাস অনুসারে, এ বছর বৈশ্বিক গড় জিডিপিতে প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ২ শতাংশ। আর ২০৩০ সালে বাংলাদেশের প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ৫ শতাংশ।


এদিকে, চলতি অর্থবছরে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। এ হার ২০২৪-২৫ অর্থবছরে ছিল ১০ শতাংশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা