ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ঝিলমিল আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ঝিলমিল আবাসিক এলাকায় নির্মীয়মাণ স্কুল ও কলেজ ভবনসহ মসজিদ-কবরস্থানের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেছেন
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:২৬ সময়
ঝিলমিল আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান ছবি : সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ঝিলমিল আবাসিক এলাকায় নির্মীয়মাণ স্কুল ও কলেজ ভবনসহ মসজিদ-কবরস্থানের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। মঙ্গলবার (১৪ অক্টোবর) তিনি পুরো ঝিলমিল প্রকল্প ঘুরে দেখেন এবং প্রকল্প এলাকার চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তদারকি করেন।


নির্মীয়মাণ স্কুল ভবনটি প্রস্তাবিত রাজউক ঝিলমিল মডেল কলেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যাচাই-বাছাইয়ের জন্য রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলামসহ কলেজের অন্য শিক্ষকদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল ভবনটি পরিদর্শন করেন।


পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান বলেন, ঝিলমিল প্রকল্পের মতো পরিকল্পিত ও নাগরিক সুযোগ-সুবিধা সংবলিত বৃহৎ পরিসরের আবাসিক এলাকা এবং প্রকল্পের বাইরের তৎসংলগ্ন এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি অসামান্য অবদান রাখবে।


ঝিলমিল প্রকল্পে একটি বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, দৃষ্টিনন্দন ধর্মীয় উপাসনালয় নির্মাণ, নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ অন্য সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে রাজউক ও প্রকল্পসংশ্লিষ্ট সবাই নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ বশিরুল হক ভূইয়া, রাজউকের প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম ও মো. মোবারক হোসেন প্রমুখ।


ঝিলমিল আবাসিক এলাকার ভবিষ্যৎ বাসিন্দাদের কাছে নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্য প্রকল্পের ২ নম্বর সেক্টরে ০.৭৪ একর জমিতে চারতলা একটি মসজিদ এবং ০.৯৪ একর জমিতে ছয়তলা একটি স্কুল ও কলেজের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার