ঢাকা | |
সংবাদ শিরোনাম :

জুলাই সনদ বাস্তবায়ন না করে কারও সেফ এক্সিট নেই: সারজিস

জুলাই সনদ বাস্তবায়ন না করে কারও সেফ এক্সিট নেই, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৮ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৮ সময়
জুলাই সনদ বাস্তবায়ন না করে কারও সেফ এক্সিট নেই: সারজিস ছবি : সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না করে কারও সেফ এক্সিট নেই, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।


মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নেত্রকোণার জেলা সাংগঠনিক সমন্বয় সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।


এ সময় সারজিস আলম বলেন, কিছু উপদেষ্টার কথায়-আচরণে মনে হচ্ছে, তারা যেনতেন নির্বাচন দিয়ে সেফ এক্সিট চাইছেন। এটা হতে দেয়া হবে না।


তিনি আরও বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া, বিচারের দৃশ্যমান অগ্রগতি— এই বিষয়গুলো যদি পিছিয়ে যায় তাহলে এটা নির্বাচনের ওপরও প্রভাব ফেলবে এবং নির্বাচন পিছিয়ে যেতে পারে।


এনসিপি নির্বাচন পেছানোর মানসিকতা ধারণ করে না জানিয়ে সারজিস আলম বলেন, তবে জনগণের সকল আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যদি নির্বাচনককেন্দ্রিক চিন্তাভাবনা হয়, সেটার সাথে একমত হবে না এনসিপি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ