ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি: সারোয়ার তুষার

শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এমনটাই জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।আজ
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৬ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৬ সময়
শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি: সারোয়ার তুষার ছবি : সংগৃহীত

শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এমনটাই জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।


আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।


সারোয়ার তুষার বলেন, ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। প্রতীক দেওয়া নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় কমিশনকেই নিতে হবে।


তিনি আরও বলেন, ইসির সিদ্ধান্তে কোনো আইনি ভিত্তি নেই। ইসি চাইলেই শাপলা তালিকাভুক্ত করতে পারে।


অন্যদিকে, দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক মাধ্যম ফেসবুকে বলেছেন, এনসিপি শাপলা পাবে।


এবারও নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা দেয়ার সুযোগ নেই, ফের জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।


প্রসঙ্গত, শাপলা প্রতীক পেতে অনড় অবস্থানে রয়েছে এনসিপি। এ নিয়ে ইসির সঙ্গে একাধিকবার বৈঠক ও চিঠি দিয়েছে দলটি। বিভিন্ন সময় এনসিপি নেতারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে এই প্রতীক পেতে তারা লড়বেন রাজপথে। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও পুনর্বিবেচনা করবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস