ঢাকা | |
সংবাদ শিরোনাম :

বাংলাদেশে ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

বাংলাদেশে আর ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বিএনপি, এমনটাই বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে,
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
বাংলাদেশে ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বিএনপি: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

বাংলাদেশে আর ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বিএনপি, এমনটাই বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, আগামী নির্বাচনের ওপরই বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।


মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ে সদর ও রুহিয়া থানা মহিলা দলের নির্বাহী কমিটির বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেছেন।


মির্জা ফখরুল বলেন, এমনও সময় গিয়েছে যখন বিএনপির নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়ন ও মিথ্যা মামলার কারণে বাড়িতে থাকতে পারেননি। সেই সময়গুলো তাদের পালিয়ে বেড়াতে হয়েছে।


খালেদা জিয়াকেও দীর্ঘ ছয় বছর কারাভোগ করতে হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ১৭শ’ নেতাকর্মীকে গুম এবং ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সে জন্যই আগামী নির্বাচন বিএনপির জন্য প্রয়োজনীয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ