ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:৯ সময়
কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী ছবি : সংগৃহীত

রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত ওই নারীর নাম তাসলিমা আক্তার। আর তার স্বামীর নাম নজরুল ইসলাম।


নিহত তাসলিমার মেয়ের অভিযোগ, তার বাবা মাদকসেবী ছিলেন। মাঝেমধ্যেই ঝগড়া করতেন তসলিমার সাথে। মারধরও করতেন।


তার অভিযোগ, গতরাতে তার মা তসলিমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেয় নজরুল। পরে সকালে মেয়েদের নিয়ে বোনের বাড়িতে রেখে আসেন।


খবর পেয়ে বাসার তালা ভেঙে ডিপ ফ্রিজ থেকে মুখ বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগেই নিহত নারীর স্বামী নজরুল ইসলাম পালিয়ে যায়।


কলাবাগান থানারওসি মো. ফজলে আশিক ঘটনা সত্যতার নিশ্চিত করে জানান, কলাবাগান প্রথম লেন লন্ডন কলেজের পাশে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে ওই নারী লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে যতটুক জানা গেছে গতকাল রাতে যেকোনো কারণে হত্যার পর স্বামী নজরুল ইসলাম তার স্ত্রীর লাশ ডিপ ফ্রিজের ভেতরে রেখে দেয়।


এ ঘটনায় এরইমধ্যে থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত নজরুলকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ