ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

নিখোঁজের এক দিন পর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিখোঁজের এক দিন পর সমিজা খাতুন (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৩
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:৫ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, সকাল ৯:৫ সময়
নিখোঁজের এক দিন পর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিখোঁজের এক দিন পর সমিজা খাতুন (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শান্তিনগর এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া পাথরাজ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত সমিজা খাতুন দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার বাসিন্দা। তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়।


দেবীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ অক্টোবর) দুপুরে বাড়ির পাশে পাথরাজ নদীর ধারে ছাগল বাঁধতে যান সমিজা। এরপর থেকেি তিনি নিখোঁজ ছিলেন। রাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সোমবার সকালে স্থানীয়রা নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করলে মরদেহটি সমিজা খাতুনের বলে শনাক্ত করে তার স্বজনরা।


নদীর ধারে ছাগল বাঁধতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে সমিজা পানিতে পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে তার পরিবার।


দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা