ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

নির্বাচনে জোট বা আসন সমঝোতায় যাবে না হেফাজত

নির্বাচনে কোনও জোট বা আসন সমোঝোতায় যাবে না হেফাজতে ইসলাম। এমনটা জানিয়েছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সোমবার
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ৪:১৪ সময়
  • আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ৪:১৪ সময়
নির্বাচনে জোট বা আসন সমঝোতায় যাবে না হেফাজত ছবি : সংগৃহীত

নির্বাচনে কোনও জোট বা আসন সমোঝোতায় যাবে না হেফাজতে ইসলাম। এমনটা জানিয়েছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সোমবার (১৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।


জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত উল্লেখ করে তিনি বলেন, হেফাজতে ইসলাম সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। তাই জাতীয় নির্বাচনে কোনো জোট বা আসন সমোঝোতায় যাবে না সংগঠনটি।


সম্প্রতি বিভিন্ন মাজারে হামলা সম্পর্কে হেফাজতের অবস্থান জানতে চাইলে দলটির নেতারা জানান এ ধরনের ঘটনা কাম্য নয়, হেফাজত কোনোভাবে এর সমর্থন করে না।


লিখিত বক্তব্য তারা বলেন, বিদেশে আশ্রয় পেতে ধর্ম অবমাননাকে অনেকেই উপায় হিসেবে ব্যবহার করছে। কেউ যাতে এ ধরনের কাজ করে অবৈধ সুযোগ নিতে না পারে সেজন্য কঠোর আইনের দাবি জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিলের দাবি জানিয়েছে হেফাজত।


এ সময় রাষ্ট্রীয়ভাবে ৫ মে’ কে শাপলা গণহত্যা দিবসের দাবি জানানো হয়। এসব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস