ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল

আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই, আমরা টাকা লুট করিনি: ধর্ম উপদেষ্টা

গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ৮৩১ এজেন্সিকে ফেরত দেয়া হবে বলে জানিয়ছেন, ধর্ম
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ২:২১ সময়
  • আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ২:২১ সময়
আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই, আমরা টাকা লুট করিনি: ধর্ম উপদেষ্টা ছবি : সংগৃহীত

গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ৮৩১ এজেন্সিকে ফেরত দেয়া হবে বলে জানিয়ছেন, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তবে এই টাকা হাজিরা ফেরত পাবেন না বলেও জানান তিনি।


সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। টাকা ফেরত কারা পাবেন এমন প্রসঙ্গে তিনি বলেন, এজেন্সি তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়ছিল, সেই উদ্বৃত্ত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে।


আগামী হজের নিবন্ধনের সময়সীমা বাড়বেও বলেও জানান ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, ২০২৬ সালের পবিত্র হজের জন্য ১২ অক্টোবর নির্ধারিত সময় পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি নিবন্ধন করেছেন।


উপদেষ্টা আরও বলেন, আগামী ১৪ তারিখ সৌদি সরকারের সাথে মিটিং আছে। আশা করি হজের নিবন্ধনের সময় বাড়বে। আমরা হজের নিবন্ধনের সময় বাড়াতে সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো। এসময় উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ নিয়ে বলেন, আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই। আমরা টাকা লুট করিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার