ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির

জাতীয় দলের সাবেক পেসার রুবেলের বাবা আর নেই

জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রুবেলের বাবা
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:৩২ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:৩২ সময়
জাতীয় দলের সাবেক পেসার রুবেলের বাবা আর নেই ছবি : সংগৃহীত
জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রুবেলের বাবা গত জুলাইয়ে তৃতীয়বারের মতো স্ট্রোক করেছিলেন। তাছাড়া গত এক বছর ধরে শরীরের বাম অংশও প্যারালাইসড ছিল। শরীরের অবস্থাও খারাপ যাচ্ছিল কিছুদিন ধরে। শেষমেশ রবিবার সকালে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বাংলা ট্রিবিউনকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রুবেল নিজেই।

রুবেল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আপনাদের কাছে অনুরোধ করছি আমার বাবার জন্য একটু দোয়া করবেন। মহান আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেন, আমরা জানি না। তিনি তো সবকিছু দেখেন, বুঝেন, জানেন। আল্লাহু মালিক।’

রুবেলের কাছে তার বাবা সব সময়ই বিশেষ কিছু। প্রায়ই বাবার সঙ্গে ছবি দিয়ে আবেগঘন পোস্ট লিখতেন। তেমন একটি পোস্টে লেখা ছিল, ‘ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার হিরোর মত আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি সময় প্যারালাইসড হয়ে অবশ হয়ে আছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন ( আমিন )।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ