ঢাকা | |
সংবাদ শিরোনাম :

জুলাই সনদটা শুরু থেকেই ব্যাপক আলোচনার মধ্যে ছিল : ডা. সায়ন্থ

চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ বলেছেন, ‘জুলাই সনদটা নতুন করে আলোচনায় এসেছে তা না, এটা
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৫১ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৫১ সময়
জুলাই সনদটা শুরু থেকেই ব্যাপক আলোচনার মধ্যে ছিল : ডা. সায়ন্থ ছবি : সংগৃহীত

চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ বলেছেন, ‘জুলাই সনদটা নতুন করে আলোচনায় এসেছে তা না, এটা শুরু থেকেই ব্যাপক আলোচনার মধ্যেই ছিল। এই আলোচনাটা কখনো কখনো বাড়াবাড়ি রকমের মনে হয়েছে। যেহেতু এতদিন ছিল, সই না হওয়া পর্যন্ত এটা আলোচনা থেকে চলে যাবে না। এটা সই হওয়ার জন্য একটা ঢাকঢোল পেটানোর ব্যাপার আছে।


একটা বড় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করার ব্যাপার আছে।’

সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন।


সাখাওয়াত হোসেন বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষর হলো কিন্তু তার বাস্তবায়নের বিষয় নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে যে আস্থার সংকট, বিভিন্ন রকমের প্রস্তাবনা এসব বিষয়ও একটা আলোচনার কারণ। সবাই খুব সহজ শর্তে একমত হয়ে খুবই স্বাভাবিক আচরণ করে উৎসবমুখর ভাবে স্বাক্ষর করছে এবং এখানে এটা শেষ বিষয়টা এরকম না।


তিনি বলেন, ‘এটার কিছু বিষয় অমীমাংসিত আছে, কিছু বিষয় নোট অব ডিসেন্ট আছে যদিও ৮৪টা বিষয় একমত হয়েছে। এর বাইরে গুরুত্বপূর্ণ দুই-একটা ইস্যু আছে, বিশেষ করে উচ্চকক্ষে পিআর হবে কি না? এটার বাস্তবায়নটা কখন হবে? কিভাবে হবে? নির্বাচনের আগেই হবে? সেই আলোচনাটা এতদিন ছিল। এখন সেটা গণভোটের দিকে যাবে বাস্তবায়নের বিষয়ে।’


সায়ন্থ আরো বলেন, ‘গণভোটের দিকে গেলে সেখানে আবার একটা মতভিন্নতা তৈরি হয়েছে, গণভোট কখন হবে? একপক্ষ মনে করছে গণভোট সাধারণ নির্বাচনের সঙ্গে ফেব্রুয়ারিতে হলে ভালো।


আরেক পক্ষ দাবি করছে, এটা নভেম্বরে হতে হবে। এ রকম যে পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে ফলে আলোচনাটা জিইয়ে রাখল তারাই। তারা যদি একমত হতে না পারে, যখনই দুইটা পক্ষ হবে তখন দুই পক্ষেরই কিছু লজিক আছে, পক্ষে বিপক্ষে তাদের কিছু কথা আছে। সেই কথাগুলো সংবাদ মাধ্যমে আসছে, আমরা সেগুলো বিশ্লেষণ করছি। মানুষের মধ্যে এটা ছড়াচ্ছে।

ফলে আলোচনার থেকে উঠে আসার পরিস্থিতি তৈরি হয়নি।’ 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর