ঢাকা | |
সংবাদ শিরোনাম :

গুমের চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না : জাহেদ উর রহমান

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে তৈরি একটি ডকুমেন্টারি সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৪৯ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৪৯ সময়
গুমের চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না : জাহেদ উর রহমান ছবি : সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে তৈরি একটি ডকুমেন্টারি সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এর চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে না। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এসে এ প্রসঙ্গে কথা বলেন।


তিনি বলেন, আমাদের নিজেদের প্রিয়জনের মৃত্যু কষ্টকর নিঃসন্দেহে, কিন্তু গুম তার চেয়েও বিভৎস অভিজ্ঞতা।


তিনি জানান, ২০২০ বা ২০২১ সালে তিনি ঢাকায় ‘মায়ের ডাক’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের আহাজারি তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়।

তিনি আরো বলেন, ডকুমেন্টারিটি একটি সরকারি উদ্যোগে গঠিত গুম তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতে তৈরি হয়েছে। এটি ঘণ্টাখানেক দৈর্ঘ্যের। তিনি সকলকে এটি দেখার আহ্বান জানান।


 

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ দুর্নীতি নয়, বরং বিচারবহির্ভূত হত্যা, গুম, কাস্টডিয়াল টর্চার ও গায়েবী মামলা। এসব ঘটনায় রাষ্ট্র ক্ষমতা ও আইনের অপব্যবহারের মাধ্যমে রাজনৈতিক বিরোধীদের দমন করা হয়েছে।


তিনি আরো বলেন, আমাদের একটি বিল্ট-ইন সিস্টেম আছে যেখানে ধীরে ধীরে মানুষেরা এমনকি নিজেদের সন্তানের মৃত্যুকেও গ্রহণ করে নেন। তবু গুম বা অনিশ্চয়তায় পড়লে পরিবার কখনোই নিশ্চিত হতে পারে না যে প্রিয়জন সত্যিই মারা গেছেন কি না।


এর ফলে মাথার ভেতরে এক অবশ্যম্ভাবী শূন্যতা থাকে। এই অজানা থেকে যাওয়া মানসিকভাবে ভয়াবহ ও ধ্বংসাত্মক প্রভাব ফেলে।

তিনি মনে করেন, এই ইতিহাসকে সংরক্ষণ করা উচিত এবং ভবিষ্যতে যেন কোনো সরকার এ ধরনের অপকর্ম করতে না পারে, সেজন্য সক্রিয় প্রতিবাদ ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।


তিনি বলেন, বাংলাদেশ মগের মুল্লুক হতে পারে না। গায়ের জোরে ক্ষমতা ধরে রাখার সংস্কৃতি বন্ধ করতেই হবে।


গণতন্ত্রে ফিরতেই হবে, এবং এর ব্যত্যয় ঘটলে জনগণকে আবার রাস্তায় নামতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর