ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

ভারতকে ট্রফি না দেয়ায় নাকভি হারাতে পারেন আইসিসির পরিচালকের পদ!

এশিয়া কাপ শেষ হলো প্রায় ২ সপ্তাহ। মাঠের আলো নিভলেও আলোচনার আগুন জ্বলছে এখনও। কারণ একটাই, এশিয়া কাপ
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৫, সকাল ৯:১২ সময়
ভারতকে ট্রফি না দেয়ায় নাকভি হারাতে পারেন আইসিসির পরিচালকের পদ! ছবি : সংগৃহীত

এশিয়া কাপ শেষ হলো প্রায় ২ সপ্তাহ। মাঠের আলো নিভলেও আলোচনার আগুন জ্বলছে এখনও। কারণ একটাই, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েও এখনও ভারতের হাতে ওঠেনি ট্রফি।


ফাইনালের দিন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি পাকিস্তানের হওয়ায় ভারতীয় দল তার হাত থেকে ট্রফি না নেয়ায় বিষয়টি গড়ায় চূড়ান্ত পর্যায়ে।


আর মহসিন নাকভিও থাকেন তার সিদ্ধান্তেই অটুট। মানে ভারতীয় দলকে ট্রফি নিতে হলে তা গ্রহণ করতে হবে তার কাছ থেকেই। ফলাফল, শিরোপা জিতলেও ট্রফিহীন রইলো সুরিয়াকুমারের ভারত।


এসব কিছুর মাঝেই এবার বোমা ফাটালো ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। তারা জানিয়েছে, বিসিসিআই মনে করছে, পিসিবি প্রধান মহসিন নাকভিকে তার আচরণের জন্য সতর্ক করতে পারে আইসিসি।


কেবল তাই নয়, মহসিন নাকভি নাকি আইসিসি থেকে তার পরিচালক পদ হারাতে পারেন।


এশিয়া কাপের এই ট্রফি বিতর্ক শুধু ভারত-পাকিস্তানের সম্পর্কের প্রতিফলন নয়, বরং এটি ক্রিকেটের প্রশাসনিক রাজনীতিরও এক নগ্ন চিত্র। ভারতীয় দল আপাতত মাঠে নয়, বোর্ডরুমে লড়ছে নিজেদের প্রাপ্য ট্রফির জন্য। কবে উঠবে সেই অধরা ট্রফি ভারতীয়দের হাতে সেটাই এখন দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু