ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, কোয়ার্টার ফাইনালে স্পেন সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তপশিল: ইসি মাছউদ অধরাই থেকে গেলো বিশ্বকাপ, কান্না করে মাঠ ছাড়লেন রোনালদো ক্ষমা প্রার্থনা ও তাওবাই মুক্তির পথ: আল কোরআন চার বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপের সমান: রোনালদো সাভারে ককটেল হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপে থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্টিনেজ

অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন

যুক্তরাষ্ট্রের অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। শনিবার (১১ অক্টোবর) ক্যালিফোর্নিয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৫, সকাল ৯:১০ সময়
অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন মারা গেছেন। শনিবার (১১ অক্টোবর) ক্যালিফোর্নিয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।


ডায়ান কিটনের বন্ধু ডোরি রাথ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবর বিবিসি।


১৯৭০ সালে ডায়ান কিটন রোমান্টিক কমেডি লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্সের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। পরে দ্য গডফাদার ছবিতে অ্যাডামস করলিওনের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন তিনি। এছাড়া, ফাদার অফ দ্য ব্রাইড, ফার্স্ট ওয়াইভস ক্লাব এবং অ্যানি হলের মতো চলচ্চিত্রেও অভিনয় করেন কিটন। ১৯৭৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কার পান তিনি।


পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে কিটন দ্য ফ্যামিলি স্টোন, বিকাস আই সেড সো, অ্যান্ড সো ইট গোজ, প্লে ইট অ্যাগেইন, স্যাম, স্লিপার, লাভ অ্যান্ড ডেথ এবং ম্যানহাটনসহ কয়েক ডজন ছবিতে অভিনয় করেন। সবশেষ ২০২৪ সালে সামার ক্যাম্প ছবিতে অভিনয় করেন তিনি।


অভিনয়ের পাশাপাশি কিটন বেশ কয়েকটি ছবিও পরিচালনা করেছিলেন। এর মধ্যে রয়েছে তথ্যচিত্র হেভেন, কমেডি ড্রামা আনস্ট্রং হিরোস, হ্যাঙ্গিং আপ।


ডায়ান কিটন তার অভিনব স্টাইলের জন্য পরিচিত ছিলেন। তিনি কখনো বিয়ে করেননি। তার দুটি পালক সন্তান রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স