ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক বা আর্গুমেন্ট উপস্থাপন আজ রোববার (১২ অক্টোবর) শুরু
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৫, সকাল ৯:৭ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৫, সকাল ৯:৭ সময়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ ছবি : সংগৃহীত

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক বা আর্গুমেন্ট উপস্থাপন আজ রোববার (১২ অক্টোবর) শুরু হবে।


আজ প্রথম দিনে প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করবে। এরপর শেখ হাসিনার পক্ষের আইনজীবী নিজেদের যুক্তি তুলে ধরবেন। আর শেষ পর্যায়ে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে। কয়েকদিনের এই শুনানি শেষ হলেই মামলাটি রায়ের পর্যায়ে যাবে।


এদিকে, আজকে প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। প্রসিকিউশনের ফেসবুক পেজ ও বাংলাদেশ টেলিভিশনে তা দেখা যাবে।


এর আগে, গত বুধবার মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের জেরা সম্পন্ন হয়। এরপর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস