ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালুর চেষ্টা করবে সরকার: গণশিক্ষা উপদেষ্টা

কুসংস্কারে আচ্ছন্ন অধিকাংশ মানুষই মানসিক চিকিৎসকের কাছে যেতে চান না। এই প্রতিবন্ধকতা ভাঙতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
  • আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালুর চেষ্টা করবে সরকার: গণশিক্ষা উপদেষ্টা ছবি : সংগৃহীত

কুসংস্কারে আচ্ছন্ন অধিকাংশ মানুষই মানসিক চিকিৎসকের কাছে যেতে চান না। এই প্রতিবন্ধকতা ভাঙতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালু করার চেষ্টা করবে মন্ত্রণালয়। এমনটা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।


শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে এ কথা জানান তিনি।


তিনি বলেন, অনেক কাজের উদ্যোগ নিলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না। তবে এবার মেন্টাল হেলথ সার্ভিস চালুর চেষ্টা করা হবে। কোনো দুর্ঘটনার পর মানসিক চিকিৎসার জন্য সরকার থেকে ফান্ড না দেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।


এর আগে, অনুষ্ঠানে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য কতটা নাজুক সেই বিষয়টি উঠে আসে। তাতে দেখা যায়, ঘটনার পর সেবা নিতে আসাদের ৭১ শতাংশই চিকিৎসকদের নিদ্রাহীনতার সমস্যার কথা জানিয়েছেন। এ সময় পাঠ্যবইয়ে মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করার দাবিও জানান চিকিৎসকরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস