ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

ওমরাহ পালন করতে মক্কায় মুশফিক আর ফারহান

বাংলাদেশের টেলিভিশনের জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান ছোট পর্দায় বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে নিজের অবস্থান শক্ত
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ১:২ সময়
  • আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৫, দুপুর ১:২ সময়
ওমরাহ পালন করতে মক্কায় মুশফিক আর ফারহান ছবি : সংগৃহীত

বাংলাদেশের টেলিভিশনের জনপ্রিয় মুখ মুশফিক আর ফারহান ছোট পর্দায় বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন। নিয়মিত কাজের ব্যস্ততার মাঝেও তিনি এবার জীবনের এক গুরুত্বপূর্ণ ও পবিত্র যাত্রায় বেরিয়েছেন— ওমরাহ পালন করতে বর্তমানে তিনি অবস্থান করছেন মক্কা নগরীতে।


সেখানে থেকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন ফারহান। ভিডিওতে দেখা যায়, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরীফ-এর সামনে বসে আছেন।


আবেগভরা কণ্ঠে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি। কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটা আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন।

আর সবাই আমার জন্য দোয়া করবেন।”

এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তরা শুভকামনা ও দোয়ার বার্তায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স।


মক্কায় অভিনেতাকে পেয়ে প্রবাসী বাঙালিদের অনেককেই ছবি তুলতে দেখা গেছে। ফারহানও তাদের আবদার মেটান হাসিমুখে— যা ভক্তদের আরও কাছাকাছি টেনে নিয়েছে তাকে।


জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন ফারহান। দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও যোগ দেবেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস