ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ভোট নিয়ে কনফিউশনে দুয়েকজন সাংবাদিক, তারা ‘মার্কেট গরম করতে চান’: প্রেস সচিব

দুয়েকজন তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিক দুয়েকটা টেলিভিশনে এসে নির্বাচন নিয়ে কথা বলে ‘মার্কেট গরম করতে চান’— এমন মন্তব্য করেছেন
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪৪ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, বিকাল ৫:৪৪ সময়
ভোট নিয়ে কনফিউশনে দুয়েকজন সাংবাদিক, তারা ‘মার্কেট গরম করতে চান’: প্রেস সচিব

দুয়েকজন তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিক দুয়েকটা টেলিভিশনে এসে নির্বাচন নিয়ে কথা বলে ‘মার্কেট গরম করতে চান’— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


তিনি বলেছেন, আমি তো দেখছি সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আমি তো কনফিউশন দেখছি দুয়েকজন তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিকের মধ্যে। তারা দুয়েকটা সময় টেলিভিশনে আসেন, এসে বলেন। আমরা দেখি যে সোজা বাংলায় যাকে বলে ‘তারা মার্কেট গরম করতে চান’।


উপদেষ্টা পরিষদের বৈঠকের প্রসঙ্গে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ভোটের প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন, আমরা দেখছি বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত। আর আমি বলবো নির্বাচনের ট্রেন তো ছেড়ে গেছে। গ্রামাঞ্চলে গেলে নির্বাচনের উত্তাপের দেখা মিলছে। আজকেই তো একটা দল নির্বাচনে তাদের প্রার্থী ঘোষণা করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ