ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ভালুকায় কারখানা কর্মকর্তার মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় মো. রবিউল ইসলাম (৪৫) নামে ‘আরিফ স্পিনিং মিলের’ এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৮ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৮ সময়
ভালুকায় কারখানা কর্মকর্তার মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় মো. রবিউল ইসলাম (৪৫) নামে ‘আরিফ স্পিনিং মিলের’ এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মেগশিমুল গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে।


থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মো. রবিউল ইসলামের মরদেহ রাখা আছে বলে খবর পায় পুলিশ।


পরে তারা মরদেহটি উদ্ধার করে।

কারখানার ডেপুটি ম্যানেজার আরিফুল ইসলাম জানান, অনেক সময় ধরে রবিউল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তিনি জানতে পারেন, দীর্ঘসময় কারখানার একটি টয়লেটের দরজা বন্ধ রয়েছে। তারা ওই টয়লেটের দরজা ভেঙে রবিউলকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে রবিউলের স্ত্রী নাজমা আক্তারের দাবি, তার স্বামীকে হত্যা করা হয়েছে।


ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবদুল মালিক জানান, খবর পেয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ মো. রবিউল ইসলাম নামে এক কারখানা কর্মকর্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস