ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল ব্রাজিলের সঙ্গে খেলতে একটা পরিবর্তন চায় বাফুফে কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে বললেন রাশেদ খাঁন অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত: চিফ হুইপ বই দেখে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থীরা, ভিডিও করায় দুই সাংবাদিককে মারধর করেন শিক্ষকরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা নিষেধাজ্ঞার মধ্যেই সুন্দরবনে শুঁটকির কারখানা

যেদিকে তাকাই, শুধু লাশ ভাসছে : রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, জন্মলগ্ন থেকে সবচেয়ে খারাপ সময় পার করছে বাংলাদেশ।
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩২ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩২ সময়
যেদিকে তাকাই, শুধু লাশ ভাসছে : রনি ছবি : সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, জন্মলগ্ন থেকে সবচেয়ে খারাপ সময় পার করছে বাংলাদেশ। কোথাও আইন নেই, চারিদিকে শুধু লাশ। সম্প্রতি এক বেসরকারি টিভির টকশোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।


রনি বলেন, ‘আজ এই ঢাকা শহরে এতো চাপাতি, এতো অন্যায়, এতো ঘুষ, এগুলো নিয়ে আমরা কথা বলছি না।


কিশোররা রাতে গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে। তারা যেকোনো মানুষকে নির্বিচারে তারা পুলিশ হোক, আমলা হোক সবাইকে কুপিয়ে সবকিছু ছিনতাই করে নিয়ে যাচ্ছে। অসংখ্য লাশ, নদীতে ভাসছে, সমুদ্রে ভাসছে। বনে জঙ্গলে লাশ।

আমাদের বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল। আমাদের সমুদ্রতট, চরাঞ্চল। সব জায়গাগুলো যেন মৃত্যুকুপ হয়ে গেছে।’ দেশ একটা ভয়াবহ সময় পার করছে জানিয়ে রনি বলেন, ‘এই বাংলায় গত ৫০ বছরের সবকিছু স্মরণ করতে পারি।


১৯৭১ থেকে কম আর বেশি স্মরণ করতে পারি। পেশাগতভাবে প্রায় ৪২ বছর যাবৎ বিভিন্নভাবে দেখছি রাষ্ট্রটাকে। এরকম ১টা বছর, গত ১৪ মাসের মতো এরকম সময়, এরকম দিন এরকম রাত কখনো আসেনি। যে রাত ঘুমাতে দেয় না।, যে রাত স্বপ্ন দেখতে দেয় না।

আশ্বাস দেয় না, প্রশ্বাস দেয় না। যে মানুষগুলোকে আমি সারাজীবন সান্তনা দিয়েছি। এখন সান্তনা কিভাবে দেব খুঁজে পাচ্ছি না। নিজেও যে সান্তনা দেব সেই অবস্থাও খুঁজে পাচ্ছি না।’ অক্টোবর মাসকে ব্লাক অক্টোবর আখ্যায়িত করে রনি বলেন, ‘এই মুহূর্তে যা কিছু ঘটছে, এখানে যা পরিণতি হওয়ার কথা ছিল সেই পরিণতিগুলোই ঘটছে। সারা দেশের মানুষের কি ধরনের অনুভূতি আবেগ সেটা বড় ব্যাপার না। আমি ব্যক্তিগতভাবে বলেছি ব্লাক অক্টোবর। কারণ, প্রকৃতিগত ভাবে মানুষের মুখ দিয়ে কতকিছু বের হয়ে যায়। প্রকৃতি মানুষের মুখ দিয়ে তা বের করে ফেলে। সেটাই ঘটে।’ 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান