ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযান, ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. জয়নাল আবেদীন (২২) নামে পেশাদার ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৮ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৮ সময়
আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযান, ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেপ্তার ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. জয়নাল আবেদীন (২২) নামে পেশাদার ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মো. জালাল উদ্দিন।


গতকাল বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাইপাইল নামাবাজার চাঁননগর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ঢাকার আশুলিয়ার বাইপাইল নামাপাড়া এলাকার মো. সেলিম মিয়ার ছেলে।


ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য জয়নাল আবেদীনকে গ্রেপ্তাার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- তিনি ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. জালাল উদ্দিন বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবেই অপরাধীদের ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে।


পেশাদার ছিনতাকারী জয়নাল আবেদীনকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ