ঢাকা | |
সংবাদ শিরোনাম :

বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিশ্ব ডাক দিবস উদ্‌যাপন শুরু

আজ বিশ্ব ডাক দিবস। দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে দুইদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ ডাক বিভাগ।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বর্ণাঢ্য
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৭ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৭ সময়
বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিশ্ব ডাক দিবস উদ্‌যাপন শুরু ছবি : সংগৃহীত

আজ বিশ্ব ডাক দিবস। দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে দুইদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ ডাক বিভাগ।


বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্‌যাপন কার্যক্রম শুরু হয়। কবুতর ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।


তিনি বলেন, ডাক বিভাগের বেশ কিছু সংস্কার করছে সরকার। ডাক বিভাগের ডিজিটালাইজেশন এর পাশাপাশি ই কারেন্সি, ই পোস্টাল সার্ভিস সহ কারিগরি নানা বিষয় সহজলভ্য করার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।


এড্রেস ডিজিটালাইজেশন, কুরিয়ার সার্ভিস ই-কমার্সকে নিয়মতান্ত্রিক করা, ট্রেনিং ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম একইসাথে ডাক বিভাগের বেদখল হওয়া জমি উদ্ধার ও দখলমুক্ত করার কাজও গুরুত্বের সাথে করছে সরকার। বাংলাদেশের ই কমার্সকে শহর থেকে গ্রামে পৌঁছে দেয়ার কাজ করছে সরকার।


এ সময়, শোভাযাত্রায় অংশ নেন ডাক বিভাগের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর