ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

চানখারপুল হত্যাকাণ্ড: আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ

৫ আগস্ট চানখারপুলে ৬ জন হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্যগ্রহণে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৩ সময়
চানখারপুল হত্যাকাণ্ড: আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ ছবি : সংগৃহীত

৫ আগস্ট চানখারপুলে ৬ জন হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্যগ্রহণে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ হবে। এর আগে, আসিফ মাহমুদ এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেন।


সেখানে উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের থেকে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। তবে পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়।


জবানবন্দিতে আসিফ মাহমুদ আরও বলেন, ১৯ জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় ফোন ট্র্যাক করে ডিজিএফআই সদস্যরা তাকে তুলে নেয়। চোখ বাঁধা থাকায় ৫ দিন গুম থাকলেও জানতেন না কোথায় রাখা হয়েছিল। তবে ৫ আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনের সময় সেখানেই গুম থাকা ঘরের শনাক্ত করতে পারেন বলে জানান তিনি।


অপরদিকে, ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ