ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক, ৬ কোটি বাটন ফোনের কী হবে জিম্বাবুয়ের কাছে এমন হার, বিশ্বকাপে কী করবে বাংলাদেশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ টাইগার শ্রফের ওপর ৫ রাউন্ড গুলি, ষষ্ঠ গুলিটি ছোঁড়ার সময় জ্যাম হয় অস্ত্র

ফের স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, আজ থেকে কার্যকর

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার থেকে সোনার দাম আবারও ভরিতে প্রায় সাত হাজার টাকা বাড়ছে।
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৯ সময়
ফের স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, আজ থেকে কার্যকর ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার থেকে সোনার দাম আবারও ভরিতে প্রায় সাত হাজার টাকা বাড়ছে। 


ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


বুধবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস যা আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।


 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।


বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে।


নতুন দাম অনুযায়ী—


• ২২ ক্যারেট: ভরিপ্রতি ২,০৯,১০১ টাকা


• ২১ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৯,৫৯৪ টাকা


• ১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৭১,০৮৮ টাকা


• সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৪২,৩০১ টাকা


বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।


সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপার দামও। জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৯৫১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৪৭ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৬ টাকায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল