ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

কুমিল্লায় অবৈধভাবে বালু উত্তোলন; জরিমানা ও কারাদণ্ড

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে ঠিকাদারী প্রতিষ্ঠানের এক প্রকৌশলীকে
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৩ সময়
কুমিল্লায় অবৈধভাবে বালু উত্তোলন; জরিমানা ও কারাদণ্ড ছবি : সংগৃহীত

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে ঠিকাদারী প্রতিষ্ঠানের এক প্রকৌশলীকে ১০ লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (৮ অক্টোবর) আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় নির্মাণাধীন সেতুর পাশ থেকে ড্রেজার দিয়ে বালু তোলার সময় এ জরিমানা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। জরিমানা করা হয় গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল এন্ড রাশেদুজ্জামান পিটার কোংয়ের সাইট ইঞ্জিনিয়ার ওহিদুল ইসলামকে।


আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্ট এলজিইডি নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান গোলাবাড়ি ব্রিজ নির্মাণ করার ফাঁকে নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। যা সম্পূর্ণ অনিয়ম ও অবৈধ। এ ঘটনার প্রেক্ষিতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, তারা কোনো অনুমতি ব্যতীত নির্মাণাধীন সেতুর এলাকা থেকেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল; যা নদীর জন্য ক্ষতিকর এবং সেতুর জন্য ক্ষতিকর। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, অন্তত ২০ দিন যাবৎ তারা এভাবে বালু উত্তোলন করে আসছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস