ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

ওমরজাইয়ের অলরাউন্ড নৈপুণ্যে হারল বাংলাদেশ

সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে হৃদয়-মিরাজের ফিফটিতে আফগানদের ২২ রানের লক্ষ্য
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:৯ সময়
ওমরজাইয়ের অলরাউন্ড নৈপুণ্যে হারল বাংলাদেশ ছবি : সংগৃহীত

সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে হৃদয়-মিরাজের ফিফটিতে আফগানদের ২২ রানের লক্ষ্য দেয় টাইগাররা। জবাবে ১৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা। বল হাতে ৩ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও সফল ছিলেন তিনি।


বুধবার (৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ।


নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গুরবাজ ও জাদরানের ব্যাটে ভালো শুরু পায় আফগানরা। ৫২ রানের মাথায় জাদরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন স্পিনার তানভির ইসলাম। সেদিকউল্লাহ অটলকেও দ্রুতই ফেরান তানজিম। তবে আবারও রহমত শাহকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন গুরবাজ। দুজনই ফিফটি করে আউট হলে মোহাম্মদ নবি ও হাসমতউল্লাহ শহীদির ব্যাটে জয় তুলে নেয় আফগানিস্তান।


বাংলাদেশের পক্ষে ৩১ রানের খরচায় ৩টি উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। এছাড়া ১টি করে উইকেট পান মেহেদী মিরাজ ও তানভীর।


এর আগে, ব্যাট হাতে শুরুতেই দেখেশুনে খেলতে থাকে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। তবে চতুর্থ ওভারে ওমরজাইয়ের বলে গুরবাজের হাতে ধরা পড়েন তামিম। ১০ রান করে সাজঘরে ফেরেন তিনি।


ব্যর্থ হন তিনে নামা নাজমুল শান্তও। সেই ওমরজাইয়ের বলে মিড অফে সহজ ক্যাচ দিয়ে ২ রান করে ফেরেন তিনি।


এরপর সেই বিপর্যয় কাটে তাওহীদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজের ১০০ রানের জুটিতে। হৃদয় ৫৬ ও মিরাজ সাজঘরে ফেরেন ৬০ রানে। তাদের উইকেট হারানোর পর ফের বিপাকে পড়ে বাংলাদেশ। অন্যান্যদের মধ্যে জাকির ১০, সাকিব ১৭ ও তানভীর ইসলামের ব্যাটে আসে ১১ রান। শেষ পর্যন্ত ২২১ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা। আফগানিস্তানের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন রশিদ খান ও ওমরজাই।


উল্লেখ্য, আগামী শনিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু