ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

যেকোনো মূল্যে শিশুকন্যাদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ উপদেষ্টা শারমীনের

যেকোন মূল্যে শিশু কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।বুধবার
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৪ সময়
যেকোনো মূল্যে শিশুকন্যাদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ উপদেষ্টা শারমীনের ছবি : সংগৃহীত

যেকোন মূল্যে শিশু কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে রাজধানীর দোয়েল চত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিশু একাডেমিতে এক আলোচনা সভায় এ কথা বলেন উপদেষ্টা।


তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে বিপদগ্রস্ত কন্যা শিশুদের কাছে পৌঁছাতে চায় সরকার। তৃণমূল এবং অবহেলিত শিশুকন্যাদের কাছে যাতে পৌঁছানো যায়, সেই চেষ্টা চলছে। এরইমধ্যে তা নিয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান উপদেষ্টা।


কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টার মধ্যে যাতে শিশুকন্যাদের কাছে পৌঁছানো যায় সেই প্রয়াস চলছে বলেও জানান শারমীন এস মুরশিদ। এসময় যে কোনো সমস্যায় মন্ত্রণালয়ের সাথে যাতে শিশুকন্যারা সরাসরি যুক্ত হতে পারে সেজন্য বিশেষ বারকোডও উন্মোচন করা হয়।


এবারের দিবসের প্রতিপাদ্য, যখন মেয়েরা মাথা উচু করে দাঁড়ায়, তখন সবাই মাথা উচু করে দাঁড়াতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ