ঢাকা | |
সংবাদ শিরোনাম :

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৫ সময়
আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (৭ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


এর আগে, সোমবার (৬ অক্টোবর) দিবাগত ভোররাতে উপজেলার ধরখার-মোগড়া সড়কের গঙ্গাসাগর দীঘিরপাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। এ সময়, তাদের কাছ থেকে ৩টি ছুরি, ১টি স্টিলের পাইপ, ১টি লাঠি ও ১টি লোহার যন্ত্র জব্দ করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, আখাউড়া পৌরশহরের বড় বাজারের আকবর হোসেন জারু (৩০), একই এলাকার রাধানগর বনিকপাড়ার সোহান মিয়া (২৭) ও মোগড়া বাজার এলাকার মাহিন ভূইয়া (২৪)।


আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সংঘবদ্ধ ডাকাতদল গঙ্গাসাগর দীঘিরপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। তবে এ সময় আরও কিছু সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ