ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ছুটি শেষে খুলেছে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে আজ বুধবার (৮ অক্টোবর) খুলেছে সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:৯ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:৯ সময়
ছুটি শেষে খুলেছে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে আজ বুধবার (৮ অক্টোবর) খুলেছে সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো আগেই চালু হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এ ছুটির মধ্যে ছিল শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজার ছুটি।


এর পাশাপাশি দুই দিন সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত ছিল।

গত ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষকরা ঐচ্ছিক ছুটি পান, যা ছুটিকে আরো দীর্ঘ করে তোলে।


ছুটির সময় শিক্ষার্থীদের পরীক্ষার চাপ থেকে মুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় জানিয়েছিল, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষার সময়সূচি না রাখতে।


গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর