শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে আজ বুধবার (৮ অক্টোবর) খুলেছে সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও

ছুটি শেষে খুলেছে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:৯ সময় , আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:৯ সময়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে আজ বুধবার (৮ অক্টোবর) খুলেছে সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো আগেই চালু হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এ ছুটির মধ্যে ছিল শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজার ছুটি।


এর পাশাপাশি দুই দিন সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত ছিল।

গত ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষকরা ঐচ্ছিক ছুটি পান, যা ছুটিকে আরো দীর্ঘ করে তোলে।


ছুটির সময় শিক্ষার্থীদের পরীক্ষার চাপ থেকে মুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় জানিয়েছিল, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষার সময়সূচি না রাখতে।


গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯