ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন

বিসিবি’র কোন কমিটির দায়িত্ব পেলেন কারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের পর দায়িত্ব নিয়ে প্রথম দিনের কর্মদিবস ছিল মঙ্গলবার (৭ অক্টোবর)। এদিন বোর্ডে পরিচালকদের
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৪ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৪ সময়
বিসিবি’র কোন কমিটির দায়িত্ব পেলেন কারা ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের পর দায়িত্ব নিয়ে প্রথম দিনের কর্মদিবস ছিল মঙ্গলবার (৭ অক্টোবর)। এদিন বোর্ডে পরিচালকদের সভা অনুষ্ঠিত হয়। এদিনই বণ্টন করে দেয়া হয় বিভিন্ন কমিটির দায়িত্ব।


সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকবেন নাজমুল আবেদীন ফাহিম। এর আগের বোর্ডেও তিনি একই দায়িত্বে ছিলেন। ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ দায়িত্ব গেছে নাজমুল ইসলামের কাঁধে। ডিসিপ্লিনারি কমিটির দেখভালের দায়িত্বে ফাইজুর রহমান। ইশতিয়াক সাদেক দেখবেন গেম ডেভেলপমেন্ট। বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন আসিফ আকবর। তাকে দেয়া হয়েছে এইজ গ্রুপের দায়িত্ব। গ্রাউন্ডসের দায়িত্বে থাকবেন- আমিনুল ইসলাম বুলবুল।


এছাড়া ফ্যাসিলিটিস শাহনিয়ান তানিম ও আম্পায়ারস কমিটি দেখবেন আগেরবারও দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু। উইমেন্স উইং দেখবেন আব্দুর রাজ্জাক আর সিসিডিএম এর দায়িত্বে আদনান রহমান দীপন।


হাই পারফরম্যান্সের দায়িত্ব সামলাবেন নতুন বোর্ডে আসা খালেদ মাসুদ পাইলট। বাংলা টাইগার্সের দায়িত্বে রাহাত শামস।


এছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিল থাকবে আমিনুল ইসলাম বুলবুলের এখতিয়ারে।


আপাতত কোনো কমিটির দায়িত্বে নেই ফারুক আহমেদ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা