ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৮ শতাংশ

প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করা গেলে চলতি ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৮ শতাংশ। এমন
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ২:৫৫ সময়
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৮ শতাংশ ছবি : সংগৃহীত

প্রয়োজনীয় অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করা গেলে চলতি ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ দশমিক ৮ শতাংশ। এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, আরও দেড় শতাংশ বেড়ে আগামী ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৬ দশমিক ৩ শতাংশে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নাজমুস সাদাত খান বলেন, গত ১ বছরে রফতানি বেড়েছে, রেমিট্যান্সে এসেছে রেকর্ড পরিমাণ, আর বৈদেশিক মুদ্রার রিজার্ভেওর উন্নতি হয়েছে। বিশ্বব্যাংকের মতে মূল্যস্ফীতি কমতির দিকে থাকলেও এখনো তা ৮ শতাংশের ওপরে।



সংস্থাটি জানিয়েছে, আগের অর্থবছরের তুলনায় গত ২০২৪-২৫ অর্থবছরের দারিদ্রের হার প্রায় ১ শতাংশ বেড়ে হয়েছে ২১ দশমিক ২ শতাংশ।


এছাড়াও, গত ২ বছরে শ্রমশক্তিতে অংশগ্রহণ ৬৯ শতাংশ থেকে কমে ৫৮ দশমিক ৯ শতাংশে নেমেছে। নতুন কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে প্রায় ২৪ লাখ নারী শ্রমবাজারের বাইরে রয়েছে বলেও জানিয়েছে বিশ্বব্যাংক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস