ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

নীলফামারীতে টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় টর্নেডোর আঘাতে অন্তত শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন।রোববার সকাল ৮টার দিকে গাড়াগ্রাম
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ৪:১৭ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ৪:১৭ সময়
নীলফামারীতে টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ছবি : সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় টর্নেডোর আঘাতে অন্তত শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন।


রোববার সকাল ৮টার দিকে গাড়াগ্রাম ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের ১১টি পাড়ায় এ টর্নেডো আঘাত হানে।


প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বৃষ্টির মধ্যে হঠাৎ প্রবল ঘূর্ণায়মান ঝড় আঘাত করলে মুহূর্তের মধ্যে মাঝাপাড়া, বানিয়াপাড়া, হাজীপাড়া, পোদ্দারপাড়া, জিকরুল মেম্বারের পাড়া, বাবুপাড়া, চেয়ারম্যানপাড়া, বৈরাগীপাড়া, মুন্সিপাড়া, কালিরথানসহ অন্তত ১১টি পাড়া তছনছ হয়ে যায়। ঘরের টিন উড়ে গিয়ে গাছে ঝুলে থাকে।


ঝড়ে অন্তত আটটি গরু মারা গেছে এবং বহু গবাদিপশু আহত হয়েছে। প্রায় ১০ হেক্টর জমির ধান, সবজি ও কলার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় প্রায় এক হাজার পরিবার অন্ধকারে রয়েছে।


কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান বার্তা ২৪.কমকে জানান, রাস্তায় পড়ে থাকা গাছ অপসারণে স্থানীয়দের সহায়তা নেওয়া হচ্ছে। টর্নেডোয় ভেঙে পড়া গাছের কারণে দুর্গত এলাকায় প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে।


গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী বলেন, সকালের ঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। অনেকে বাড়ির সবকিছু হারিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, আহতদের চিকিৎসায় মেডিকেল টিম কাজ করছে।


উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, ৩ হেক্টর কলা, ২ হেক্টর সবজি ও ৫ হেক্টর ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বার্তা ২৪.কমকে বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। গবাদিপশু ও মানুষের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তাদের সহায়তা করা হবে। আপাতত শুকনা খাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার