রাজধানীর গেন্ডারিয়ার রেলস্টেশনের পাশে থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ অক্টোবর) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মর্তুজা।
তিনি বলেন, আমরা সকালে খবর পেয়ে গেন্ডারিয়া রেলস্টেশনের পাশে থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করি।পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, আমরা ওই নারীর পরিচয় সনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছিলাম। তারা এসে ওই নারীর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছেন।তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা ওই নারীকে গলা কেটে হত্যা করেছে সে বিষয়টি এখন পর্যন্ত জানতে পারিনি। আমাদের তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন