ঢাকা | |

অর্ধশতাধিক কবি-বাচিকশিল্পীর অংশগ্রহণে সম্পন্ন হলো কবিতা উৎসব

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় কবিতা পরিষদ, কবিতা উৎসব।শনিবার ( ৪ অক্টোবর) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:১২ সময়
অর্ধশতাধিক কবি-বাচিকশিল্পীর অংশগ্রহণে সম্পন্ন হলো কবিতা উৎসব ছবি : সংগৃহীত

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় কবিতা পরিষদ, কবিতা উৎসব।


শনিবার ( ৪ অক্টোবর) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত টানা চার পর্বে চলে দিনব্যাপী এ উৎসব। এতে জামালপুর ও শেরপুর জেলার কবি ও বাচিকশিল্পীরা অংশগ্রহণ করেন।


প্রথম পর্বে প্রয়াত কবি শ্বেতা শতাব্দী এষের স্মরণে শোকজ্ঞাপন ও শ্রদ্ধাঞ্জলি পাঠ করা হয়। কবি তারিকুল ফেরদৌস এ পর্বে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন। পরে কবিতা পরিষদ জামালপুরের সাধারণ সম্পাদক কবি ডা. তারিক মেহেরের সঞ্চালনায় এবং সভাপতি কবি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে শুরু হয় কবিতালাপ পর্ব।


তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় কবিদের কবিতা পাঠ। এতে সভাপতিত্ব করেন কবি মাহবুব বারী এবং সঞ্চালনা করেন বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টু। এ পর্বে কবি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, কবি মাহবুব বারী, কবি রজব বকশী, কবি শেখ ফজল, কবি শাহ্ খায়রুল বাশার, কবি আব্দুল হাই আলহাদী, কবি মনোয়ার হুসেন মুরাদ, কবি রুবেল প্রাকৃতজন, কবি সরকার আব্দুল্লাহ আল মামুন, কবি জাহাঙ্গীর সেলিম, কবি হোসনে আরা শাপলা, কবি আ. আজিজ জামালী, কবি রকিব লিটন, কবি নান্নু পারভেজ, কবি ভোলা দেবনাথ, কবি রাজন্য রুহানি, কবি ফারজানা ইসলাম, কবি মিনহাজ উদ্দিন শপথ, কবি হৃদয় লোহানী, কবি এরশাদ জাহানসহ অর্ধশতাধিক কবি কবিতা পাঠ করেন।


শেষ পর্বে অনুষ্ঠিত হয় বাচিকশিল্পীদের কবিতা আবৃত্তি। কবি আলী জহিরের সভাপতিত্বে এ পর্বে অংশ নেন বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টু, হৃদয় লোহানী, এমআরআই রাসেল, আহমেদ আল কাদরী লিটন, মানসী গোস্বামী, শারমিন সারা, অনন্যা সাহা প্রমুখ।


দিনব্যাপী এ আয়োজনে কবি ও শিল্পীদের উপস্থিতি কবিতা উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর