ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জেলেনস্কি ‘এই যুদ্ধ শেষ করতে চান না’: ট্রাম্প ১৬ হাজার রানের ক্লাবে বাবর আজম সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি পাকিস্তানের অভিযানে ভারতপন্থী ৮ সন্ত্রাসী নিহত দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

তিন বিভাগে ভারী বর্ষণের সতর্কতা

মৌসুমি বায়ুর সক্রিয়তা বেশি থাকায় দেশের উত্তরে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৫, সকাল ৯:১০ সময়
তিন বিভাগে ভারী বর্ষণের সতর্কতা ছবি : সংগৃহীত

মৌসুমি বায়ুর সক্রিয়তা বেশি থাকায় দেশের উত্তরে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরের তিন বিভাগের জন্য অতি ভারী বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে।


ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার সকাল ১০টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা বেশি) বর্ষণ হতে পারে।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (৫ অক্টোবর) রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। আগামী সোমবার বৃষ্টিপাতের প্রবণতা কমবেশি একই রকম থাকতে পারে। পরদিন মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতা আরো কমতে পারে।


এদিকে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বাড়তে পারে। এ সময় তিস্তার পানি সতর্কসীমায় প্রবাহিত হয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভোগাই-কংস নদীর পানি বেড়েও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল