ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের অভিযানে ভারতপন্থী ৮ সন্ত্রাসী নিহত দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক, ৬ কোটি বাটন ফোনের কী হবে জিম্বাবুয়ের কাছে এমন হার, বিশ্বকাপে কী করবে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।শনিবার (৪ অক্টোবর) ভোররাতে উপজেলার
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৮ সময়
চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১ ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।


শনিবার (৪ অক্টোবর) ভোররাতে উপজেলার কেশবপুর পূর্বপাড়ায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃত সোয়াদ কেশবপুর পূর্বপাড়ার স্থায়ী বাসিন্দা।


মূলত, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ২টা ১৫ মিনিট থেকে সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিহত জসিমের ছেলে সোয়াদের বাড়ি ঘেরাও করা হয়।


তল্লাশির এক পর্যায়ে একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি ঢাল উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোয়াদ অবৈধ অস্ত্র মজুদের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল