ঢাকা | |

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। জীবনের শেষ প্রান্তে এসে নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে আবারও
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৬ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৬ সময়
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। জীবনের শেষ প্রান্তে এসে নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে আবারও বিয়ের পিঁড়িতে বসেছিলেন সংগ্রুরাম নামে এক বৃদ্ধ। কিন্তু সুখের সেই দিনই পরিণত হলো শোকে—বিয়ের রাত শেষ হতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।


সোমবার (২৯ সেপ্টেম্বর) ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।


জানা গেছে, সংগ্রুরাম জৈনপুর জেলার কুছমুছ গ্রামের বাসিন্দা। বছরখানেক আগে স্ত্রী মারা যাওয়ার পর একাই বসবাস করছিলেন তিনি। নিঃসঙ্গতা ঘোচাতেই সম্প্রতি ৩৫ বছর বয়সী মানভাবতীকে বিয়ে করেন তিনি। সোমবার গ্রামের মন্দিরে ধর্মীয় রীতি মেনে সম্পন্ন হয় এ বিয়ে।


কিন্তু পরদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংগ্রুরাম। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনাটি নিয়ে গ্রামে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কেউ বলছেন এটি স্বাভাবিক মৃত্যু, আবার কেউ সন্দেহ প্রকাশ করছেন। ময়নাতদন্ত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা