ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আগুন-ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব রিয়াদের বিমানবন্দরে হামলা, দায় স্বীকার হুতিদের আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয় জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম

ঢাকার বাতাস ‘সহনীয়’, দূষণের শীর্ষে লাহোর

ঢাকার বাতাসে দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টা ৫৫ মিনিটের আইকিউএয়ারের রেকর্ড অনুযায়ী ঢাকার
  • আপলোড সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২২ সময়
  • আপডেট সময় : ৪ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২২ সময়
ঢাকার বাতাস ‘সহনীয়’, দূষণের শীর্ষে লাহোর ছবি : সংগৃহীত

ঢাকার বাতাসে দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে রয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টা ৫৫ মিনিটের আইকিউএয়ারের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৭৯, যা সহনীয় বাতাসের নির্দেশক।


বায়ুদূষণের তালিকায় আজ ১৯তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুদূষণের শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান আজ ১৯৬।


শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো- ভারতের দিল্লি, উজবেকিস্তানের তাশখন্দ, আজারবাইজানের বাকু ও ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৭৭, ১৬৩, ১৫৪ ও ১৫২।


বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়।


১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক