ইসরাইলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে, যা গাজার উপকূলে মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল। সংগঠনের মুখপাত্র সাইফ আবুকেশেক জানান, আটক হওয়া নৌযানগুলোর মধ্যে ৩৭টি দেশের ২০১ জন কর্মী ও অ্যাক্টিভিস্ট ছিলেন। এদের মধ্যে স্পেনের ৩০, ইতালির ২২, তুরস্কের ২১ এবং মালয়েশিয়ার ১২ জন অংশগ্রহণকারী ছিলেন।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নৌযানগুলো গাজা উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এছাড়া, ফ্লোটিলার নৌবহরে ৪০টির বেশি বেসামরিক নৌযান রয়েছে, যার মধ্যে ৪৪টি দেশের প্রায় ৫০০ ব্যক্তি অংশগ্রহণ করছেন, যাদের মধ্যে আছেন ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত সদস্য, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।
মুখপাত্র সাইফ আবুকেশেক জানান, গ্রেপ্তার অভিযান চললেও ফ্লোটিলার মিশন থেমে যায়নি। বর্তমানে প্রায় ৩০টি জাহাজ ইসরাইলি সামরিক বাহিনীর বাধা উপেক্ষা করে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন