ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার জাফরগঞ্জ থেকে বুড়িচং দেবপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বিশেষত, বুড়িচং উপজেলা কংশনগর এলাকায়
  • আপলোড সময় : ২ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৯ সময়
  • আপডেট সময় : ২ অক্টোবর ২০২৫, দুপুর ১১:২৯ সময়
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার জাফরগঞ্জ থেকে বুড়িচং দেবপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বিশেষত, বুড়িচং উপজেলা কংশনগর এলাকায় একটি কাভার্ডভ্যানের চাকা খুলে যাওয়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

থানার ইনচার্জ পারভেজ আলী দৈনিক আমার দেশকে জানান, কংশনগর বাজারে প্রতিদিনই যানজট সৃষ্টি হয়ে দেবিদ্বার জাফরগঞ্জ পর্যন্ত পৌঁছে যায়। যানজটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কংশনগর এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ। আজ সকাল ৯টার দিকে একটি কাভার্ডভ্যানের চাকা খুলে যাওয়ার পর গাড়িটি রাস্তার মাঝখানে আটকে পড়ে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

কুমিল্লা থেকে সিলেট যাচ্ছেন তোফায়েল আহমেদ জানান, তিনি এক ঘণ্টা ধরে কংশনগর বাজারের দক্ষিণ প্রান্তে আটকা আছেন। তিনি বলেন, “এই সড়কটি মাত্র দুই লাইন বিশিষ্ট, যার কারণে দুটি গাড়ি পাশাপাশি চলতে পারছে না। রাস্তার মাঝখানে ট্রাকটি পড়ে থাকার কারণে যানজট বাড়ছে।”

অটোচালক জালাল উদ্দিন জানান, কাভার্ডভ্যানের চাকা সকাল ৯টায় খুলে যায় এবং এখন পর্যন্ত হাইওয়ে পুলিশ গাড়িটি সরাতে পারেনি। তিনি আরও বলেন, “এখন পর্যন্ত পুলিশের কাউকে দেখিনি এবং সাধারণ মানুষ অত্যন্ত ভোগান্তিতে রয়েছে।”

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, কংশনগর এলাকায় তাদের একটি টিম কাজ করছে এবং গাড়িটি সরানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “রাস্তা দুই লাইনের হওয়ায় কোনো গাড়ি বিকল হলে এমন যানজটের সৃষ্টি হয়।”

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?