ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

দলের হয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন, আস্থার প্রতিদান দিতে প্রস্তুত

এশিয়া কাপের ফাইনাল খেলতে না পারায় দলের পক্ষ থেকে ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৩ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৩ সময়
দলের হয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন, আস্থার প্রতিদান দিতে প্রস্তুত ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ফাইনাল খেলতে না পারায় দলের পক্ষ থেকে ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। খুব শীঘ্রই সমর্থকদের আস্থার প্রতিদান দেবেন বলেও আশার কথা শোনান তিনি।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের এ অধিনায়ক।


লিটন দাস পোস্টে লিখেছেন, এশিয়া কাপ ২০২৫-এ দল হিসেবে আমাদের সেরাটা দিয়েছি। ফাইনালে খেলা এবং জেতাই ছিল আমাদের চূড়ান্ত লক্ষ্য। কিন্তু দুঃখজনকভাবে আমরা সেটা করতে পারিনি। সেজন্য সব বাংলাদেশি ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।


তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে চোটের কারণে শেষ দুইটি ম্যাচে খেলতে না পারা খুবই কষ্টকর ছিল। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও অংশ নিতে পারবো না। সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি—এটি আমাকে অনেক দিন কষ্ট দেবে।


পোস্টের শেষে অধিনায়ক সমর্থকদের প্রতি আশার বানি শুনিয়ে তিনি বলেন, সবার শেষে, টুর্নামেন্ট জুড়ে আপনাদের যে বিপুল সমর্থন পেয়েছি, তার জন্য প্রতিটি সমর্থককে জানাই আন্তরিক ধন্যবাদ। একজন ক্রীড়াবিদ হিসেবে আমরা সত্যিই ভাগ্যবান যে আমাদের বিশ্বের সেরা ভক্তরা আছে। আশা করি, খুব শীঘ্রই আমরা আপনাদের সেই মূল্যবান সমর্থনের যথাযথ উত্তর দিতে পারবো।


উল্লেখ্য, এবারের এশিয়া কাপে সুপার ফোরে উঠে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার সম্ভবনা জাগায়। তবে ভারত ও পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। এতে করে ভক্ত সমর্থকরা সামাজিকমাধ্যমে খেলোড়ায়দের সমালোচনা করেন।


প্রসঙ্গত, আফগানিস্তানের সঙ্গে আগামী ২, ৩ ও ৫ই অক্টোবর শারজাহতে হবে টি-টোয়েন্টি সিরিজটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস