ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

ভোট বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব

দেশকে অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো সুপরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে মন্তব্য করেন
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৪০ সময়
ভোট বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব ছবি : সংগৃহীত

দেশকে অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো সুপরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন।


প্রেস সচিব বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশকে অস্থিতিশীল করে ভোট প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো সুপরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি বলেন, যারা কোটি কোটি ডলার বিদেশে নিয়ে গেছেন এবং দেশ ত্যাগ করেছেন, তারা বিদেশ থেকে সুপরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে।


প্রেস সচিব বলেন, পতিত স্বৈরাচার, তাদের দোসর ও আন্তর্জাতিক মিত্ররা মিলে আগামী নির্বাচনের পথ বন্ধ করার কৌশল গ্রহণ করেছে, যাতে ভোট প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়।


শফিকুল আলম বলেন, আমরা এমন একটি উদ্যোগ লক্ষ্য করছি, তবে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছি।


প্রেস সচিব আরও জানান, বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া খবর প্রচারণা চালানো হচ্ছে। বিষয়টি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক নেতাদের অবহিত করছেন।


তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা