ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত ডিআইজির বাসায় মধ্যরাতে পুলিশের হানা: ৮৫ তরুণ-তরুণীকে কারাদণ্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও 'সফট পাওয়ার' হিসেবে গড়ে তোলার ঘোষণা অর্থমন্ত্রীর স্পেনে বিরল রাজকীয় সম্মাননায় ভূষিত মেসি: একমাত্র অ্যাথলেট হিসেবে অর্জন করলেন ঐতিহাসিক অ্যাওয়ার্ড ইয়েমেনে সৌদি জোটের তীব্র বিমান হামলা: সানায় নিহত অন্তত ৩, আহত বহু যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিপরীতে আক্রমণাত্মক নীতি গ্রহণের ঘোষণা ইরানের; মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা ডিএসসিসির অবকাঠামো সংস্কারে ৭১৪ কোটি টাকার উদ্যোগ, একনেকে উঠছে ১৫ প্রকল্প চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিকাণ্ড: জানালা দিয়ে বস্তু নিক্ষেপের অভিযোগ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও ৩ সদস্যকে মারধর অরুণাচলে মেগা বাঁধ প্রকল্পের বিরুদ্ধে জোরদার আন্দোলন: যৌথ বাহিনীর টিয়ার গ্যাস, থমথমে পরিস্থিতি শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

পাচার হওয়া কিছু অর্থ ফেরত ফেব্রুয়ারির মধ্যে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব হবে। পরবর্তী নির্বাচিত সরকার এ প্রক্রিয়া অব্যাহত
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৫ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৫ সময়
পাচার হওয়া কিছু অর্থ ফেরত ফেব্রুয়ারির মধ্যে আনা সম্ভব: অর্থ উপদেষ্টা ছবি : সংগৃহীত

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব হবে। পরবর্তী নির্বাচিত সরকার এ প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে ফেরত আনা সম্ভব নয়। কেননা এটা একটি আন্তর্জাতিক অনুশীলন।


আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।


অর্থ উপদেষ্টা জানান, অর্থ পাচারকারীরা নানান বুদ্ধি জানে। অর্থ ফিরিয়ে আনতে কিছুটা সময় প্রয়োজন, এ বিষয়ে অগ্রগতি হয়েছে। এমনকি অনেক লিগ্যাল ফার্মের সঙ্গেও আলোচনা চলছে।


তিনি আরও বলেন, কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে জানানো যাবে কতটুকু পাচারকৃত অর্থ ফেরত আনা যাবে। এরই মধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে, কোন দেশে অ্যাকাউন্ট ও পাসপোর্ট রয়েছে তার তথ্যও পাওয়া গেছে। এখন বাকি কাজ সম্পন্ন করতে কিছু সময় লাগবে।


বিদেশ থেকে চাল কেনার অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সারের ক্রয়মূল্য কিছুটা কমছে। আতপ চাল কেনারও অনুমোদন দেয়া হয়েছে। চালের মজুদ থাকলেও পাশ্ববর্তী দেশ হঠাৎ চাল না দেয়ার সিদ্ধান্ত জানালে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। এজন্য চাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আতপ চাল আনার সিদ্ধান্ত হয়েছে।


বাজারব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চালের দাম কমেছে। সবজির দাম মৌসুমের ওপর নির্ভর করে। বাজার ব্যবস্থাপনায় সর্বোতভাবে সাফল্য অর্জন করতে পারেননি বলেও স্বীকার করেন অর্থ উপদেষ্টা।


উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়গুলোকে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ওই প্রকল্পগুলো আগের সরকারের। এই ১৪ মাসে হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা