ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি

বিজিবি হবে সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক: মহাপরিচালক

বিজিবি সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হবে বলে মন্তব্য করেছেন মহাপরিচারক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।আজ মঙ্গলবার (৩০
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৭ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৭ সময়
বিজিবি হবে সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক: মহাপরিচালক ছবি : সংগৃহীত

বিজিবি সীমান্ত নিরাপত্তা ও আস্থার প্রতীক হবে বলে মন্তব্য করেছেন মহাপরিচারক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।


আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী এস আর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন শেষে এমন মন্তব্য করেন তিনি। এর মাধ্যমে দৈনিক এক হাজার পরিবার সুপেয় পানি সংগ্রহ করতে পারবেন।


বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক। উপকূলে মানুষদের প্রধান সমস্যা সুপেয় খাবার পানি সংকট। এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করেন। যে পানি অনিরপাদ। এ অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে ৫৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। এটি বিজিবির মানবিক উদ্যোগ বলেও জানান তিনি।


বনদস্যু নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সুন্দরবন সীমান্তে অভিযান জোরদার করা হয়েছে। কোস্টগার্ডও অপারেশন পরিচালনা করে। সম্মিলিতভাবে বনদস্যু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক।


পরে প্রকল্প উদ্বোধন শেষে শতাধিক মানুষকে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূইয়া, শরীফুল ইসলাম, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস