ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

মাদাগাস্কারে জেন-জিদের বিক্ষোভ, ব্যর্থতা স্বীকার করে সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট

বিদ্যুৎ ও পানির তীব্র সংকট ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়া তরুণদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৮ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৮ সময়
মাদাগাস্কারে জেন-জিদের বিক্ষোভ, ব্যর্থতা স্বীকার করে সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট ছবি : সংগৃহীত

বিদ্যুৎ ও পানির তীব্র সংকট ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়া তরুণদের বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত ২২ জন, আহত হয়েছেন শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।


সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে দেয়া এক ভাষণে রাজোয়েলিনা বলেন, সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি। সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন, তবে আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি।


প্রেসিডেন্ট বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘আমি রাগ, দুঃখ এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ সমস্যার কারণে যে কষ্ট হয়েছে তা বুঝি। আমি আহ্বান শুনেছি, কষ্ট অনুভব করেছি, দৈনন্দিন জীবনের ওপর প্রভাব বুঝেছি।’


গত বৃহস্পতিবার থেকে পূর্ব আফ্রিকার দেশ মাগাগাস্কারে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। ‘জেন জি’ নামে পরিচিত এ বিক্ষোভ রাজধানী আন্তানানারিভো থেকে শুরু হলেও ধীরে ধীরে আটটি শহরে ছড়িয়ে পড়ে।


এক পর্যায়ে বিদ্যুৎ–জ্বালানি মন্ত্রীকে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বরখাস্ত করেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। কিন্তু বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও তার পুরো সরকারকে পদত্যাগের দাবি তোলেন।


সোমবার আবারও হাজারো মানুষ রাস্তায় নেমে আসলে প্রেসিডেন্ট জানান, তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছেন ও সরকার ভেঙে দিয়েছেন এবং আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে। এর পর নতুন সরকার গঠন করা হবে।


জাতিসংঘ জানিয়েছে কয়েকদিনেরে বিক্ষোভে মাদাগাস্কারে অন্তত ২২ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩ সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজোয়েলিনার এই আন্দোলন সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ