ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

দুর্গাপূজা উপলক্ষ্যে যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ

ফাইল ছবিহিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছাবার্তা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
দুর্গাপূজা উপলক্ষ্যে যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ ছবি : সংগৃহীত

ফাইল ছবি


হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছাবার্তা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।


সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেয়া এক পোস্টে তিনি ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জানান।


হাসনাত লেখেন, গতকাল (রোববার) থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বী ভাইবোনদের সর্ববৃহৎ উৎসব— দুর্গাপূজা। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দুঃখের সাথে দেখেছি, এই উৎসবকে কেন্দ্র করে রাজনৈতিক কূটচাল, পূজামণ্ডপে হামলা এবং হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক বলির শিকার বানানো হয়েছিল। ফলে আনন্দের উৎসব পরিণত হয়েছিল আতঙ্কে।


তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেয়া নতুন বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ও ও ভয়ের সংস্কৃতিকে চিরতরে বিদায় জানাতে আমরা বদ্ধপরিকর। কোনো ধর্মীয় উৎসবকে আর কখনোই রাজনৈতিক কূটচালের শিকার হতে দেয়া হবে না।


সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারেন। অতীতের কোনো অপচেষ্টা যেন পুনরাবৃত্তি না ঘটে, তা সরকারকে কঠোরভাবে নিশ্চিত করতে হবে।

দেশের সাধারণ নাগরিকদের প্রতিও আহ্বান জানিয়ে এনসিপি নেতা বলেন, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যই আমাদের শক্তি। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করি—নতুন বাংলাদেশ হলো নিরাপত্তা, সম্মান ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধের বাংলাদেশ।


পোস্টের শেষে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ইনকিলাব জিন্দাবাদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস