ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

চুয়াডাঙ্গা সীমান্তে তিনটি স্বর্ণের বারসহ নারী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে তিনটি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক স্বর্ণের বারের মোট
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৬ সময়
  • আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৬ সময়
চুয়াডাঙ্গা সীমান্তে তিনটি স্বর্ণের বারসহ নারী আটক ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে তিনটি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক স্বর্ণের বারের মোট ওজন ৩৫৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৫৮ হাজার ৭৫৬ টাকা।


সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কামারপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।


আটক নারী কামারপাড়া এলাকার ওয়াসিমের স্ত্রী মোছা. আসমা (২৫)। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারাদী বিওপির একটি টহল দল সীমান্তবর্তী কামারপাড়া পাকা রাস্তায় অবস্থান নেয়। এসময় পাচারের উদ্দেশ্যে স্বর্ণ বহন করার অভিযোগে মোছা. আসমা নামের এক নারীকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে তিনটি স্বর্ণের বার ছাড়াও একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৮০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ভারত পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।


ঘটনার বিষয়ে বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের ও আটককৃত নারীকে থানায় হস্তান্তর করেছেন। উদ্ধার স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ