ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ন্যাটোর আগ্রাসনের পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি রাশিয়ার

ন্যাটোর যেকোনো আগ্রাসনের পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই হুঁশিয়ারি
  • আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়
ন্যাটোর আগ্রাসনের পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি রাশিয়ার ছবি : সংগৃহীত

ন্যাটোর যেকোনো আগ্রাসনের পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই হুঁশিয়ারি দেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।


তিনি বলেন, বারবার রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দেয়া হচ্ছে। আমাদের বিরুদ্ধে ন্যাটো ও ইইউ সদস্যদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ তোলা হচ্ছে। যা বরাবরই প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট।


সের্গেই ল্যাভরভ আরও বলেন, তারা নানাভাবে যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন। তবে আমার দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে। যা হবে একটি চূড়ান্ত জবাব।


এ সময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার বর্বরতার নিন্দাও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পূনর্বহালের বিরোধিতা করেন ল্যাভরভ। ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বরে ভারত সফর করবেন বলেও নিশ্চিত করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস